রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে পড়লো জুতো র মালা! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Sunday, 31 January 2021

রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে পড়লো জুতো র মালা!

   


 নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩১জানুয়ারি :- দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে পড়লো জুতো র মালা। দাহ হবে কুশপুতুল।

    সম্প্রতি দল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দিয়েছেন দলীয় সব পদ সহ সদস্যপদ থেকেও। আজকে সকালে ডোমজুড় বিধানসভা ক্ষেত্রের বাঁকড়া এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পুতুলে জুতোর মালা পরিয়ে মিছিল করে দাহ করা হবে বলে তৃণমূল সূত্রের খবর। দল ছাড়ার পরই তার বিরুদ্ধে ঘৃণার বহিঃ প্রকাশ ঘটলো তারই নির্বাচনী এলাকায়। প্রসঙ্গত কয়েকমাস ধরেই তিনি দলের কার্যকলাপ ও দলীয় কিছু নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ্যে জানিয়ে এসেছিলেন। তারপরে চলতি মাসে তিনি প্রথমে তার দফতর থেকে ইস্তফা দেন। আর গতকাল বিধায়ক ও দলের সাধারণ সদস্যপদ সহ সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন। গতকাল তিনি ফেসবুক পেজেও তার নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেখানেও তার দল ছাড়া কে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তারপরে আজকের এই ভিডিও ভাইরাল হয়। জেলা রাজনীতিতে তার ওপর গোষ্ঠীর মদতেই এই ধরণের কাজ হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় কে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেন নি।

No comments:

Post a Comment

Post Top Ad